দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন। এ জন্য দুর্গাপূজার দুই দিনের সরকারি ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একটি ঐচ্ছিক ছুটি নিতে হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
ফলে ২২ অক্টোবর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিতে পারলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানো সম্ভব হবে।
তবে ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সরকারি ছুটির তালিকা’ দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য। ২০২৬ সালের প্রজ্ঞাপনে এসব প্রতিষ্ঠানের ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে।
তাই বেসরকারি চাকরিজীবীরা স্বয়ংক্রিয়ভাবে এই ছুটি পাবেন না। বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রজ্ঞাপন, শ্রম আইন এবং প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়।
এমএম/